রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান ও মাওলানা সৈয়দ আবু সায়েম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী কাগজী, মাওলানা আব্দুল কাদির আল আমিন, মাওলানা আসাদুল্লাহ সাদীসহ জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ।

অধিবেশনে জেলার ১২টি উপজেলা শাখার ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদনগুলোর ওপর বিস্তারিত পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং সংগঠনের দাওয়াত জনগণের কাছে পৌঁছে দিতে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ