শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর

নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘দাওয়াতুস সুন্নাহ’ মহিলা উইংয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের মুসলিম নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তাঁদের দাওয়াতি কার্যক্রম পরিচালনায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য আয়োজিত বিশেষ দাওয়াহ কর্মশালায় এ উদ্যোগের ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর তাঁদের যোগ্যতা ও প্রস্তুতি মূল্যায়ন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা অনলাইন ও সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ধারাবাহিক জ্ঞানচর্চার ব্যবস্থা রাখা হবে।

কর্মশালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, অনলাইন শিক্ষাব্যবস্থার মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে।

দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আটটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শায়খ আহমাদুল্লাহ। এগুলোর মধ্যে রয়েছে—ইখলাস ও নিয়তের বিশুদ্ধতা, নিজের জ্ঞানের সীমার মধ্যে থেকে কথা বলা, উম্মাহর ঐক্য রক্ষা, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, নিয়মিত জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা।

এ ছাড়া নারীদের দ্বীনি ও দাওয়াতি কাজে এগিয়ে আসার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে এ কাজে সময় ও শ্রম ব্যয় করার মানসিকতা তৈরির আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ