শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঘুমানো, খাওয়া, উপার্জন কিংবা পরিবারের সদস্যদের সেবা—দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও আল্লাহর সন্তুষ্টির নিয়তে করলে ইবাদতে পরিণত হতে পারে। মানুষের প্রতিটি কাজের প্রতিদান তার নিয়তের ওপর নির্ভরশীল। এমনকি অসুস্থতা কিংবা সফরের কারণে নিয়মিত নেক আমল করতে না পারলেও সুস্থ ও স্বাভাবিক অবস্থায় অভ্যাসগতভাবে করা আমলের সওয়াব লেখা হতে পারে।

শুক্রবার (৬ নভেম্বর) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন মসজিদুল হারামের খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি।

খুতবায় তিনি আমলের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের কাজের প্রতিদান নির্ধারণে অন্তরের নিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হলে জীবনের স্বাভাবিক ও দৈনন্দিন কাজও ইবাদতের মর্যাদা লাভ করতে পারে।

তিনি বলেন, ঘুমানো, খাবার গ্রহণ, জীবিকা উপার্জন এবং পরিবারের সদস্যদের দেখাশোনার মতো কাজগুলোও সঠিক নিয়তের মাধ্যমে সওয়াবের কাজে পরিণত হয়। একইভাবে অসুস্থতা কিংবা সফরের কারণে কেউ নিয়মিত নেক আমল করতে না পারলে স্বাভাবিক অবস্থায় যে আমল করতেন, তার প্রতিদানও তিনি পেতে পারেন।

জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের প্রতিও গুরুত্বারোপ করেন মসজিদুল হারামের এই খতিব। তিনি বলেন, বিপদ-আপদ ও কষ্টের সময় আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম গুণ। এভাবে ধৈর্য ধারণ করলে মানুষের ওপর আপতিত কষ্ট তার গুনাহ মাফের কারণ হতে পারে।

খুতবায় তিনি মুসল্লিদের প্রতিটি কাজের শুরুতে নিয়ত বিশুদ্ধ করার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ