মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আরবি ভাষা ও ইসলামি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাতৃভাষায় শুদ্ধ, প্রাঞ্জল ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে পাঁচ দিনব্যাপী বিশেষ ‘বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পাঁচ দিনের নিবিড় এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলা ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক বিভিন্ন দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল বাংলা বানানের শুদ্ধ প্রয়োগ, শব্দ ও বাক্য নির্মাণের কৌশল, সৃজনশীল ও প্রমিত লেখালেখি, বক্তৃতা এবং মৌখিক উপস্থাপনার দক্ষতা।

আয়োজকরা জানান, প্রতিটি সেশন এমনভাবে সাজানো হয়, যাতে শিক্ষার্থীরা শুধু ভাষার নিয়মকানুন সম্পর্কে ধারণা অর্জন না করে, বরং বাস্তব অনুশীলনের মাধ্যমে বাংলা ভাষা ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারেন।

দেশের বিশিষ্ট ভাষা গবেষক ও মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকীর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

কোর্সে বাংলা লেখালেখির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা জহির উদ্দিন বাবর, মাওলানা সাদ আবদুল্লাহ মামুন এবং বিশিষ্ট বাংলা প্রশিক্ষক মাওলানা হানিফ আল হাদী। এছাড়া উপস্থাপনা ও প্রমিত উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেন মাওলানা জামিল আহমাদ আল জামি।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ, গবেষণা, দাওয়াহ, সাহিত্যচর্চা কিংবা জনসম্মুখে বক্তব্য প্রদানের ক্ষেত্রে মাতৃভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভাষাগত ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি চিন্তা ও বক্তব্যকে শৃঙ্খলিতভাবে প্রকাশের সক্ষমতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ দীর্ঘদিন ধরে আরবি ভাষা শিক্ষাদানের পাশাপাশি বহুমাত্রিক জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলা ভাষার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে।

কোর্সের তত্ত্বাবধায়ক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের শুদ্ধ ভাষাচর্চা, মানসম্মত লেখালেখি এবং আত্মবিশ্বাসী মৌখিক উপস্থাপনার দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তাদের একাডেমিক, সামাজিক ও পেশাগত জীবনে কার্যকর যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হবে।’

পাঁচ দিনব্যাপী এ কোর্সে প্রায় দুশো শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ