রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

প্রচার, অপপ্রচার ও নানা প্রতিকূল পরিস্থিতিতে সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনার বিষয়ে নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দিতে অর্ধদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং ও তথ্য সংগ্রহে মোবাইল ফোনের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে লেখালেখি ও সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপন, নাগরিক সাংবাদিকতার সম্ভাবনা ও দায়িত্ব, তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্টচেকিং এবং মোবাইল ফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ ও ইতিবাচক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন সিনিয়র আলেম ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, সাংবাদিক ও আলেম জহির উদ্দিন বাবর, আলেম-লেখক সাদ আব্দুল্লাহ মামুন, হারামাইন টিভির কর্মকর্তা আব্দুস সবুর খান সুমন, মাওলানা মাহবুবুর রহমান এবং জামিয়া মাহমুদিয়ার মুহতামিম মুফতি ইমামুদ্দিনসহ সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের দ্রুত বিস্তারের কারণে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোবাইল ফোনের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থীরা ইতিবাচক ও তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের বিষয় নয়; এর সঙ্গে সত্যতা যাচাই, তথ্যের উৎস নিশ্চিত করা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং নৈতিকতার বিষয়ও জড়িত। তাই সাংবাদিকতার প্রাথমিক জ্ঞান ও ফ্যাক্টচেকিং সম্পর্কে নবীনদের সচেতন করা সময়ের দাবি।

জামিয়া মাহমুদিয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে হারামাইন টিভি ও তালিমুদ্দিন ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নবীন আলেম ও মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা ও ফ্যাক্টচেকিং বিষয়ে প্রাথমিক ধারণা দিতে আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ