শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

এবার শুরু হচ্ছে আস-সুন্নাহর বিভাগভিত্তিক ইমাম প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেন্দ্রীয়ভাবে করার পর এবার বিভাগভিত্তিক ইমাম প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে যাচ্ছে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। রংপুর বিভাগের ইমামদের জন্য ৫ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা দিয়ে শুরু হচ্ছে বিভাগীয় আয়োজন।

শায়খ আহমাদুল্লাহ জানান, ইমাম-খতিবদের দাওয়াহ কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তুলতে বিভাগভিত্তিক ইমাম প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে রংপুর বিভাগের নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে ৫ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে দেশের সকল বিভাগের ইমামদের এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কর্মরত ইমাম-খতিবগণ এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী ইমাম-খতিবদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, দাওয়াহ কৌশল ও আধুনিক তথ্যভিত্তিক জ্ঞান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে তারা স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

কর্মশালায় প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে— আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি; লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট; দাওয়াহ ও মনস্তত্ত্ব; আধুনিক টুলসের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং; ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ বিশ্লেষণ; পাবলিক স্পিকিং ও কার্যকর যোগাযোগ; কমিউনিটি ডেভেলপমেন্ট; টাইম ম্যানেজমেন্ট; বিজ্ঞান ও ইসলাম সম্পর্কিত আলোচনা; নাস্তিক্যবাদ ও সংশয় মোকাবেলা; প্রকল্প বাস্তবায়ন ও ক্যাম্পেইন পদ্ধতি; প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও দৈনন্দিন শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা।

আবেদনকারীদের জন্য শর্তসমূহ—

বর্তমানে রংপুর বিভাগে কর্মরত ইমাম-খতিব হতে হবে

দাওরায়ে হাদিস / ফাজিল-কামিল অথবা ইসলামিক স্টাডিজ বা আরবি বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে

নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে

আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বিবেচনা করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

সময়সূচি ও স্থান

আবেদনের শেষ তারিখ: ১১ মে (সোমবার)

প্রশিক্ষণ সময়: ১৬–২০ মে (শনিবার–বুধবার)

সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা

স্থান: প্লট ৬২, রোড নং ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে।

আবেদন লিংক: https://forms.gle/z45rfcT1vcxk2NuV8


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ