শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

নেত্রকোনায় প্রশিক্ষণ পেলেন চার শতাধিক হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনায় ২০২৬ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ‘হজ বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নেত্রকোণা পাবলিক হলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-শিক্ষা কার্যক্রমের কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ মুক্তাছিম বিল্লাহ, হাবের প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ এবং দুগিয়া আব্বাছিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবুল ফাত্তাহ্ মো. মহিউদ্দিন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজ্বযাত্রীদের হজ্বের বিধি-বিধান, নিরাপত্তা এবং সৌদি আরবে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা হজ্বযাত্রীদের পবিত্র হজের সফরকে ত্রুটিমুক্ত ও সহজ করতে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

এ কর্মশালায় জেলার ১০টি উপজেলার ৪০০ জনেরও বেশি নিবন্ধনকারী হজ্বযাত্রী অংশগ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ