বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

মাটিরাঙ্গায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,খাগড়াছড়ি প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে ।

শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৩টায় দারুসসুন্নাহ মাদরাসার

জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে  এই কাউন্সিল অধিবেশন শুরু হয়।

উপজেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক  মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী'র সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান জুলফিকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান জামিল ও অর্থ সম্পাদক হাফেজ ক্বারি নাছির উদ্দীন ।

কাউন্সিল অধিবেশন মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শ  ও উপস্থিত সকলের হাত তোলা ভোটে সভাপতি নির্বাচিত হয় মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ ক্বারি মাওলানা হারুনুর রশিদ আজিজী,  সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান জুলফিকার, অর্থ সম্পাদক  মাওলানা আবুল খায়ের, প্রচার সম্পাদক  মাওলানা ইউসুফ আলী।

কাউন্সিল অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে প্রধান অতিথি মাওলানা কারী ওসমান গনি  বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঈমান ও আক্বিদা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন । যা মুসলিম উম্মাহর ঈমান আমালের হেফাজতের জন্য কাজ করছে । পার্বত্য অঞ্চলের মুসলমানদের ঈমান আক্বিদা হুমকির মুখে উল্লেখ করে বলেন, আল্লাহর উপর ভরসা করে,সকলের পরামর্শ ক্রমে  নিয়মতান্ত্রিক ভাবে হেফাজতে ইসলামের কার্যক্রম চালিয়ে যাবো- ইনশাল্লাহ  ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ