বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

দেশজুড়ে  নূরানী বোর্ডের জোড় 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর ২০২৫ সালের ষান্মাসিক জোড় ২১ জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে। ছয় মাস পরপর আয়োজিত এ বিশেষ দাওয়াতি ও প্রশিক্ষণমূলক কর্মসূচিটি এবছর ১৫টি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।

নূরানী বোর্ড সূত্রে জানা গেছে, এবারের জোড় শুরু হবে ২১ জুন ময়মনসিংহ জেলার নেত্রকোণা জেলার পূর্বধলা থানার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদে। এরপর একে একে জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর ও ভোলা জেলায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী জোড়ের স্থানসমূহ:
২১ জুন: শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ, পূর্বধলা, নেত্রকোণা
২২ জুন: জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া বরুরিয়া মাদ্রাসা, গোপালপুর, জামালপুর
২৩ জুন: ধূলেরচর জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, টাঙ্গাইল সদর
২৪ জুন: বোর্ডের প্রধান কার্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
২৫ জুন: নূরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার, রুপাতলী, বরিশাল
২৬ জুন: আমির হোসেন মোল্লা কওমী মাদ্রাসা কমপ্লেক্স, রূপসা, খুলনা
২৮ জুন: মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসা, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম
২৯ জুন: নুরপুর মহিউস সুন্নাহ মাদরাসা, ফুলগাজী, ফেনী
৩০ জুন: খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, এস.এস.কে. রোড, ফেনী
১৪ জুলাই: জামিয়া জ্বীন নূরাইন মাদরাসা, চাটখিল, নোয়াখালী
১৫ জুলাই: কালিতারা নূরানী মাদরাসা, নোয়াখালী সদর
১৬ জুলাই: মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা
১৭ জুলাই: মান্দারী বাজার বড় মসজিদ, লক্ষীপুর সদর
১৯ জুলাই: হযরত শাহজালাল রহ. নূরানী মাদরাসা, উত্তর পাইকাস্তা, চাঁদপুর
২০ জুলাই: চৌয়ারা বাজার নূরানী কিন্ডার গার্টেন, সদর দক্ষিণ, কুমিল্লা
২৩ জুলাই: খাস মহল নূরানী ও হাফেজিয়া মাদরাসা, চরফ্যাশন, ভোলা
২৪ জুলাই: খলিফা পট্টি বড় মসজিদ কমপ্লেক্স, ভোলা সদর
এছাড়া, বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট মাদ্রাসা ও আয়োজক প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য ফোন নম্বরও সরবরাহ করা হয়েছে।
নূরানী বোর্ডের এ আয়োজন মূলত শিক্ষক প্রশিক্ষণ, দ্বীনী শিক্ষা সম্প্রসারণ এবং তাজবিদসহ সহিহ কুরআন শিক্ষা বিষয়ে সমন্বিত দাওয়াতি কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে আয়োজন করা হয়ে থাকে।
বোর্ডের প্রধান কার্যালয় ২৪/বি, ব্লক-সি, রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা থেকে সার্বিক তত্ত্বাবধান করা হচ্ছে।
যোগাযোগ: ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫-৪৫৫৬৩৬

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ