শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

মাদরাসা শিক্ষার্থীদের জন্য উচ্চারণ বক্তৃতা ও উপস্থাপনা কোর্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনায় দক্ষতা অর্জনের সুযোগ নিয়ে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স। কোর্সটি আয়োজন করেছে  'আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডটকম।'

আগামী ৪ জুলাই ২০২৫ থেকে  ক্লাস শুরু হবে।প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে ক্লাস। কোর্সের মেয়াদ তিন মাস।  মোট ক্লাস সংখ্যা ২৪টি।

প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকার চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা মসজিদে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। কোর্স শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।

প্রশিক্ষক হিসেবে থাকছেন–
• মুহাম্মদ যাইনুল আবিদীন
মুহাদ্দিস ও বক্তৃতার ক্লাস গ্রন্থের লেখক
• শাহ ইফতেখার তারিক 
নন্দিত উপস্থাপক ও পরিচালক, স্বরশৈলী
• গাজী সানাউল্লাহ রাহমানী
আলোচক ও উপস্থাপক
• হুমায়ুন আইয়ুব 
সম্পাদক, আওয়ার ইসলাম
• ওমর ফারুক আশেকী
বাচিকশিল্পী ও প্রশিক্ষক

প্রশিক্ষণের বিষয়–
• স্বর সাধনা
• বডি ল্যাঙ্গুয়েজ
• উচ্চারণ সমস্যার সমাধান
• মুখের জড়তা দূরীকরণ
• আঞ্চলিকতার দূরীকরণ 
• বক্তৃতার কলাকৌশল
• মঞ্চ ও মিডিয়া উপস্থাপনা
• জনসম্মুখে কথা বলার রীতিনীতি

কোর্স পরিচালনা করবেন, আওয়ার ইসলামের সাব এডিটর শাব্বির আহমাদ খান।
যোগাযোগ: ০১৯০২-৮৯১৯৯৬

এসএক/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ