সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তিন আলেম। তারা সবাই কওমি মাদরাসাপড়ুয়া।
তারা হলেন মাওলানা শরীফ আহমাদ আল মাদানি, মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ান।
মাওলানা শরীফ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পাঠদান শুরু করবেন তিনি। আর এরশাদুর রহমান ও মোশাহিদ দেওয়ান ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন।
এরশাদুর আরবি ভাষা শিক্ষা ইনস্টিà