বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সুদের ভিত্তিতে লোন নেওয়া কোম্পানিতে হিসাবরক্ষক পদে চাকরি করা বৈধ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি অকিল উদ্দিন যশোরী

প্রশ্ন- আমি একটি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে চাকরি করি। পূর্বে কোম্পানির নিজস্ব টাকা ছিল । এখন কোম্পানি লসে রান করছে । তাই তারা ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নিচ্ছে । আমাকে সুদের হিসাব ইত্যাদি লিখতে হবে। এমতাবস্থায় এই কোম্পানিতে আমার চাকরি করা বৈধ হবে?

উত্তর- সুদের লেনদেন যেমন অবৈধ ও নিষিদ্ধ, তেমনি সুদের ক্ষেত্রে যেকোনো ধরণের সহযোগিতাও নিষিদ্ধ। অতএব, আপনার উক্ত কোম্পানিতে একাউন্টেন্ট পদে চাকরি করা অবৈধ ও নিষিদ্ধ।  আপনি অনতিবিলম্বে এ চাকরি ছেড়ে একটি বৈধ চাকরি খুঁজে নিন। আর এখন বর্তমানে এই চাকরির কোন বিকল্প না থাকলে এবং চাকরি ছাড়লে ক্ষতিগ্রস্ত হলে অতিদ্রুত বিকল্প খুঁজে বের করুন । আর তারপর এই চাকরি ত্যাগ করুন । তবে, আপনার এখন উচিত হল, ক্রমাগত ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা।

"‌وَتَعاوَنُوا ‌عَلَى ‌الْبِرِّ وَالتَّقْوى وَلا تَعاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقابِ." [المائدة، الآية:2]

সুরা মায়েদা আয়াত ২

عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.‏

صحيح مسلم رقم ٣٩٤٨ كتاب المساقات، باب لَعْنِ آكِلِ الرِّبَا وَمُؤْكِلِهِ.

মুসলিম হাদিস ৩৯৪৮

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ