বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ইসলামি বইমেলা পরিদর্শন করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তিনি ইসলামি বইমেলা পরিদর্শনে যান। এ সময় তিনি বিদেশি কিতাবের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা কিতাবগুলো উল্টিয়ে দেখেন। 

গত ১৩ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী এই মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের বইমেলায় পাকিস্তান, মিশর ও লেবাননের চারটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশ