শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

রাশিয়ার বন্দরে ড্রোন হামলা, জাহাজে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের প্রিমোর্স্ক বন্দর এলাকায় ড্রোন হামলার হয়েছে। এ ঘটনার পর একটি জাহাজ ও একটি পাম্পিং স্টেশনে আগুন লেগে যায়। বন্দরটি থেকে জাহাজে তেল ভরা হয়। শুক্রবার দেশটির আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাল্টিক সাগরের তীরে অবস্থিত প্রিমোর্স্ক বন্দরে জাহাজে লাগা আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঠিক কোন ধরনের জাহাজে আগুন লেগেছিল তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে তেল ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। ড্রোন হামলা এখনও চলমান থাকায় অঞ্চলে মোবাইল ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

দ্রজদেনকো অরো জানান, ওই অঞ্চলের আকাশে ৩০টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে পোস্টে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। ফিনল্যান্ড উপসাগরের তীরে সেন্ট পিটার্সবার্গের কাছে প্রিমোর্স্ক বন্দরটি অবস্থিত।
সূত্র : রয়টার্স

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ