শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

বাজিতপুর ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো হিফয শিক্ষক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে এবং বাজিতপুর ইসলামী কমপ্লেক্সের সহযোগিতায় ২১শে মে থেকে ২৭শে মে পর্যন্ত সাত দিনের হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্স বাজিতপুর ইসলামী কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা আব্দুল হক। আরও প্রশিক্ষক হিসেবে ছিলেন হাফেয কারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক মাওলানা আব্দুল কাদের হাফি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণ তাদের হিফয দক্ষতা ও পদ্ধতি সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শাইখুল কুররা আব্দুল হক হাফিজাহুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিতপুর ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি শাইখুল হাদীস আব্দুল আহাদ এবং বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুস সোবহান আযহারী।

বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, প্রতিবছর এই হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে, যাতে দেশে ও বিদেশে হিফয শিক্ষা ও প্রশিক্ষণ বৃদ্ধি পায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ