শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ

হুদাদুর্গাপুর ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার “হুদাদুর্গাপুর ছাত্র সংগঠন”।

গত শুক্রবার (৫ জুলাই) হুদাদুর্গাপুর গ্রামের রাস্তা পার্শ্বে, মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে একাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন সংগঠনটি। এর মধ্যে তেতুল, নিম, বরই, আম ও ফুল গাছ উল্লেখ্যযোগ্য।

এ সময় সংগঠনটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সদস্য বাবুল হোসেন, আব্দুল্লাহ, শামিম হোসেন, রবিন হোসেন, সাব্বির হোসেন, রনি আহমেদ, সোহাগ হোসেন, আলিফ হোসেন, শাওন মিয়া, রাফসান হোসেন, ইনান হোসেন,রাজিব হোসেন প্রমুখ।

সংগঠনটির সদস্য মো. সজিব হোসেন বলেন, "সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দৃষিকোণ থেকে দেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আমাদের সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আশা করি, এর ধারাবাহিকতায় সামনে আরো ব্যাপকভাবে এ কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা, গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর মানোন্নয়ন, সুবিধা বঞ্চিতদের বিদ্যালয়মুখী ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মেধাবী ছাত্রদের নিয়ে ২০১১ সালে সংগঠনটি প্রাতিষ্ঠা লাভ করে।

বর্তমানে সংগঠনটি 'মানবতার সেবায় নিয়োজিত' এ মূলনীতিকে সামনে রেখে দারিদ্র মানুষের চিকিৎসা ,অসহায় ও এতিমদের বিবাহ কার্য সম্পাদনে আর্থিক সহায়তা, দারিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্রদান, ধর্মপ্রাণ জনতার মধ্যে সম্প্রীতির লক্ষ্যে পবিত্র মাহে-রমজানে ইফতার মাহফিল আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে অনুপ্রেরণাদায়ক পুরস্কার বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন প্রকার মানবোন্নয়মূলক কাজ করে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ