সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে নিরীহ মানুষের জানমাল, উপাসনালয় ও ব্যবসা-প্রতিষ্ঠানের উপর আক্রমণ মানবতা, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড কেবল একটি জনগোষ্ঠীকেই ক্ষতিগ্রস্ত করে না; বরং পুরো অঞ্চলের শান্তি, সহাবস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানসমূহকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।

নেতারা বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানাই। কোনো উসকানি, বিদ্বেষ ও সহিংসতা কখনোই মানবিক সমাজের পথ হতে পারে না।

পরিশেষে, আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, শান্তিকামী মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই—পশ্চিমবঙ্গের মুসলমানদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সোচ্চার ভূমিকা পালন করুন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ