সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হেফাজত এখনো প্রাসঙ্গিক, প্রয়োজনীয় ও সময়োপযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ||

হেফাজতের আন্দোলন আজও বহমান; এর দাবি-দফা এখনো অনির্ণীত ও অমীমাংসিত। একে কেবল কুলখানি বা স্মৃতিচারণের গণ্ডিতে আবদ্ধ করে পরিসমাপ্ত ঘোষণা করা কোনোভাবেই সমীচীন নয়।

হেফাজতে ইসলাম যে আদর্শ ও দীপ্ত চেতনার ভিত্তিতে তার কার্যক্রম সূচনা করেছিল, সেই চেতনা আজও নানাবিধ চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইসলামবিদ্বেষী একটি মহল তাদের সুপরিকল্পিত অভিসন্ধি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে সক্রিয় তৎপরতা অব্যাহত রেখেছে; কখনো কৌশলের আশ্রয় নিয়ে, কখনো প্রলোভনের জাল বিস্তার করে, আবার কখনো বিভ্রান্তির আবরণ সৃষ্টি করে তারা নিজেদের স্বার্থসিদ্ধির অপচেষ্টা নিরন্তর চালিয়ে যাচ্ছে।

শিক্ষানীতিমালা থেকে শুরু করে নারী নীতিমালাসহ নানা ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী পুনরায় এমন সব উপাদান সংযোজনের প্রয়াসে লিপ্ত, যা ইসলামের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি, হেফাজতের উত্থাপিত ন্যায্য, যুক্তিসঙ্গত ও সাংবিধানিক দাবিসমূহকে অসাংবিধানিক আখ্যা দিয়ে উপেক্ষা করার প্রবণতাও ক্রমেই প্রকট হয়ে উঠছে।

এ ধরনের সুসংগঠিত অপতৎপরতার মোকাবেলায় প্রচলিত রাজনৈতিক দলসমূহ প্রত্যাশিত দৃঢ়তা প্রদর্শনে ব্যর্থ হয়েছে; ফলে সময়ে সময়ে অরাজনৈতিক প্লাটফর্মের প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে তাওহীদি জনতার ঐক্যবদ্ধ প্লাটফর্ম হেফাজতে ইসলাম এখনো প্রাসঙ্গিক, প্রয়োজনীয় ও সময়োপযোগী।

অতএব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামীকালের কর্মসূচিসমূহে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন; আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন, আমীন!

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ