শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ খেলাফত মজলিস কালিয়াকৈর উপজেলা শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে নতুন কমিটিতে মাওলানা আব্দুল আজিজ মক্কী-কে সভাপতি এবং মাওলানা আনসারুল হক মিজান-কে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করা হয়।

শনিবার (২ মে) বাদ জহুর বাংলাদেশ খেলাফত মজলিস কালিয়াকৈর উপজেলা শাখার অফিসে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান-এর সভাপতিত্বে এবং এবং মাওলানা আনসারুল হক মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আজাদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল্লাহ সাকিব, এবং কোনাবাড়ী থানা শাখার সভাপতি মাওলানা বেলাল মাহমুদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ