সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল বাদ জুমা অনুষ্ঠিতব্য গণসমাবেশকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আমিরে মজলিস মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৈঠকে নেতৃবৃন্দ গণসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং শেষ মুহূর্তের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য দাবি। এই প্রেক্ষাপটে ২৪ এপ্রিলের গণসমাবেশকে ঐক্যবদ্ধ গণআন্দোলনে রূপ দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের সর্বস্তরের মানুষ ইতোমধ্যে এ দাবির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গণমানুষের সেই অভিন্ন প্রত্যাশাকে সুসংগঠিত শক্তিতে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

বৈঠকে সংশ্লিষ্ট সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং রাজধানীসহ দেশব্যাপী দলীয় ও সাধারণ জনগণকে দলে দলে গণসমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও জানানো হয়, উক্ত গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চীফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ