সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গণভোটের রায় বাস্তবায়নে বিকেএম-এর গণসমাবেশ কাল, ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত কার্যকরের দাবিতে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই গণসমাবেশ সফল করতে দলটি ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে। গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে দফায় দফায় মিটিং করেছে। নির্বাচন পরবর্তী সময়ে দলটি এই কর্মসূচির মাধ্যমে শোডাউন করতে চায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে। এই রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বাধ্যবাধকতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত হবে।

নেতারা আরও বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অথচ বর্তমান সরকার গণভোটের রায় অমান্য করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সাথে প্রতারণার শামিল।

দলের নেতারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। আমিরে মজলিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতাকে গণভোটের রায় কার্যকর এবং রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে ২৪ এপ্রিলের গণসমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন বলে জানা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ