মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংস্কার বিঘ্নিত হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। সংবিধানকে ইচ্ছেমতো কাটা-ছেঁড়ার মাধ্যমে রাজনীতিবিদ ও কায়েমি স্বার্থবাদের তৈরি করা দুঃশাসন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতা বুকের তাজা রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ সৃষ্টি করেছিলো। গণ-অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিলো এমন একটি সংস্কার যার কারণে আর কোনো দিন কোনো স্বৈরশাসকের জন্ম হবে না। এজন্য জাতীয় ঐকমত্য কমিশনে দিনেন পর দিন আলোচনা হয়েছে, রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে গণভোট হয়েছে, সেই গণভোটেও জনতা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যেই সংবিধানের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিলো এখন সেই সংবিধানের দোহাই দিয়ে যদি সংস্কারকে ব্যাহত করা হয়, বিঘ্নিত করা হয় তাহলে ইতিহাস রাজনীতিবিদদের ক্ষমা করবে না।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বিস্ময় প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, গণভোট আয়োজনে বিএনপির সায় ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন তারা গণভোট অধ্যাদেশকে বেআইনি বলছে, প্রতারণা বলছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন দ্বিচারিতা জাতিকে বিস্মিত করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের নিন্দা করে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগ আইনের যেসব সুযোগ নিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো বিএনপি যদি সেসব আইনী সুযোগ এখনো রাখতে চায় তাহলে জনতাকে আবারো তার দায়িত্ব পালন করতে হতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ