মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনিক তৎপরতা জোরদারের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগরীর কার্যনির্বাহী পরিষদের বৈঠক সোমবার (৩০ মার্চ) বিকালে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সাহেবের সভাপতিত্বে সভা শুরু হয় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা জাকারিয়া মাহমুদ।

সভায় স্বাগত বক্তব্য ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী।

আরও পড়ুন: জাতীয় সংসদের সরকারি দলের তীব্র সমালোচনা মামুনুল হকের

বক্তব্য রাখেন মহানগরের সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, প্রিন্সিপাল মাওলানা আহমদ কবির আমকোনী, মাওলানা মাহমুদ হাসান বালিপাড়ী, মাওলানা কারী মুখতার আহমদ; যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ মাওলানা সদরুল আমিন, মাওলানা অলিউল্লাহ, এডভোকেট রেজাউল হক, মাওলানা আব্দুল মুকিদ চৌধুরী, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা ইলিয়াসুর রহমান এবং মাওলানা তৈয়বুর রহমান,মাওলানা মাহফুজ আহমদ,  প্রমুখ।

জমিয়তের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক তৎপরতা জোরদার করতে হবে।

সভায় জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সহধর্মিণীর ইন্তেকাল, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেবের সহধর্মিনী  ইন্তেকাল এবং দেশের ঐতিহ্যবাহী বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আল-জামিয়া ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। একইসাথে সকল মরহুমের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়াও মহানগর জমিয়তের অন্যতম সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিণীর ভারতে চিকিৎসাধীন অবস্থায় দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ