মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাতীয় সংসদের সরকারি দলের তীব্র সমালোচনা মামুনুল হকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দলটি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি ১৯৯১ সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।

আরও পড়ুন: ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর বৈঠক

মামুনুল হক আরও উল্লেখ করেন, ২০১৪-২০২৪ পর্যন্ত আবার সেই দলটিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন- রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে?

তার পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, যারা বারবার অবস্থান বদলায়, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করে। এ বিষয়ে জনমত জানার আহ্বানও জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ