শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঈদ পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রমজানের পুরোটা মাসজুড়ে আমরা সিয়াম-সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহ থেকে বেচে থাকা এবং নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করেছি। এরফলে ব্যক্তি জীবনে একধরণের শুদ্ধতা এসেছে। জাতীয় জীবনেও শরীয়াহ পালনের প্রতি আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হয়েছে। ঈদের পরেও ব্যক্তি ও জাতীয় জীবনে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকৃত সাফলতা আসবে।

বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ঈদ একটি ধর্মীয় ইবাদত। হজরত ওমর রাদিআল্লাহু তাআ'লা আনহু গুনাহ মাফ না হওয়ার ভয়ে ঈদের দিন কান্না করতেন। তাই ঈদ পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। ভিনদেশি অপসংস্কৃতি যাতে ঈদের উৎসবে প্রবেশ না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, ঈদ বাঙালির হাজার বছরের চর্চিত একটি প্রধান উৎসব। অতিতের সুলতানী ও মুঘল আমলের ঐতিহ্য মিশে আছে এই উৎসবের সাথে। ঈদকে সামাজিক সম্পর্ক উন্নয়নে কাজে লাগাতে হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি  নির্দেশনা দিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, সমাজের গরীব-দুঃখীদের পাশে দাড়াতে হবে। সামাজিকতার কারণে যারা দারিদ্র্যকে আড়াল করে রাখে তাদের পাশে দাড়াতে হবে। সমাজের একজন ব্যক্তিও যেনো উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই বিষয় সবাই সচেষ্ট হলে একটি অন্তর্ভুক্তিমূলক ঈদ আমরা উদযাপন করতে পারবো।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ