বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগে ইসলামী আন্দোলনের সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগের সমালোচনা করে বলেছেন, দেশের শাসন ব্যবস্থার সর্বস্তরে জনমতের প্রতিফলন নিশ্চিত করাই গণতান্ত্রিক রীতি ও বাধ্যবাধকতা। একটি সফল গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ দেড় যুগের স্বৈরশাসনের উৎখাত হয়েছে। আপাতত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। তারপরে প্রত্যাশা ছিল, জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারের সকল স্তরেই নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। কিন্তু হতাশার বিষয় হলো, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে। এর মাধ্যমে স্থানীয় সরকারে জনগণের কর্তৃত্ব লোপ পাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এভাবে দলীয় লোকদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ব্যাপারে তীব্র আপত্তি ও নিন্দা জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, স্থানীয় সরকারে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ার মাধ্যমে জেলা পরিষদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলো।

অধ্যক্ষ ইউনুস আহমদ প্রশ্ন রেখে বলেন, এই প্রশাসকদের দায়বদ্ধতা কার কাছে? তারা নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব পেলে জনতার প্রতি দায়বদ্ধতা তৈরি হতো। সরকারের আমলাদের প্রাতিষ্ঠানিক এক ধরণের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু দলীয় লোকদের নিয়োগ দেয়ার কারণে এদের দায়বদ্ধতা কেবলই দলের কাছে। একটি গণপ্রতিষ্ঠানের কর্তাদের দায়বদ্ধতাকে কেন একটি দলের কাছে সীমাবদ্ধ থাকবে? এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সেটা হলো, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে একটি দলের প্রাইজ পোস্টিং এর জায়গা হিসেবে বিবেচনা করা কিভাবে ন্যায় সংগত হয়?

ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রুততার সাথে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের আহবান জানায়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ