মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গণভোটের রায় বাস্তবায়নে আগামী ২৪ এপ্রিল, শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

গতকাল রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে সংগঠনের সর্বস্তরের  নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে এই আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

সংগঠনের মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ। তারা বলেন, জনগণের রায়ে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা প্রমাণ করে যে সরকার জনগণের আকাঙ্ক্ষাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন বিলম্বিত করে সরকার মূলত ’২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা বলেন, জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

নেতৃবৃন্দ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ