শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানী। মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা এহসানুল হক। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য হোসেন আলীও বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, জেলা শাখার  সহ-সভাপতি নাসির উদ্দিন, বাসন থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি আবু নাইম কাসেমী, মুফতি মোজাম্মেল হক, গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জী ও মাওলানা হারুনুরশীদ জালালাবাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা লোকমান হাকিম, মাওলানা মাহবুব আসরাফী, মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি মেরাজ উদ্দীন মুমিনী, আব্দুল মমিন ও মাওলানা কামরুল হাসানসহ গাজীপুর মহানগর শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য মাওলানা নাইম হাসান।
আলোচনা শেষে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়। নেতৃবৃন্দ বলেন, মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে দ্বীনের বিজয় ত্বরান্বিত করতে হবে।

পরিশেষে দোয়া করা হয়—আল্লাহ তায়ালা যেন দ্বীন বিজয়ের এ কাফেলাকে কবুল করেন এবং দেশ ও জাতিকে কল্যাণ দান করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ