শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার ইফতার মাহফিল মঙ্গলবার (১০ মার্চ) সাভারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

জেলা সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতি আলী আকরামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব আল্লামা ইউসুফ সাদিক হক্কানি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী মাওলানা ফিরোজ আহমদ, বিপিএটিসির সাবেক ডাইরেক্টর প্রফেসর একেএম এনামুল হক, ইউরোপীয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. জুবায়ের এনামুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সেক্রেটারী মাওলানা খন্দকার কাউসার আহমদ, খেলাফত মজলিসের সাভার থানা শাখা সভাপতি মাওলানা ইবরাহীম খলিল,  এনসিপির থানা শাখা সভাপতি জুলকারনাইন, স্বেচ্ছাসেবক দলের থানা সভাপতি আমিনুর রহমান, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাষ্টার, ইসলামী ছাত্র মজলিস ঢাকা জেলা সভাপতি সৈয়দ শাহাদাত হুসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাব সভাপতি ও নিউজ২৪ সাভার প্রতিনিধি নাজমুল হুদা, রোটারিয়ান ওমর ফারুক, ঢাকা জেলা খেলাফত মজলিসের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রেজাউল করিম মোল্লা, জেলা শাখার বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি প্রমুখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ