পবিত্র রমজানের ২০তম দিনে মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরব প্যালেস পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার অন্যতম উপদেষ্টা মুফতি আবু মুসা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
এই অনুষ্ঠানে স্থানীয় রাজনীতির এক মিলনমেলা পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মুহাম্মদ শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখার সাবেক সেক্রেটারি আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস ভৈরব উপজেলার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, এনসিপির শরীফুল হক জয়, বিশিষ্ট রাজনীতিক ইমতিয়াজ আহমদ কাজল, বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ, গজারিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক, আগানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম শিকদার, শিমুলকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহ আলম
যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গনি, খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মুজাক্কির আহমদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সাংবাদিক, উলামায়ে কেরাম, সুধীজন, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের সাধারণ জনতা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, গণভোটের রায় নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে গণসমাবেশে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
আইএইচ/