মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘উলামায়ে কেরামের দায়িত্ব সৎ মানুষ তৈরি করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ঐক্যজোটের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা আব্দুল কাদির এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের জিহাদী ও যুগ্ম মহাসচিব মুফতি শামসুল আলম।

আল্লামা আব্দুল কাদির বলেন, সমাজ যদি ভালো হয় সমাজে যদি আদর্শবান মানুষ থাকে তাহলে রাষ্ট্র ভালো হবে। প্রত্যেকটি মসজিদের ইমাম যদি সৎ মানুষ গঠনের উদ্যোগ নেই তাহলে দেশের মধ্যে কোনো সন্ত্রাস দুর্নীতি থাকবে না। প্রত্যেক মুসল্লি যদি ভালো হয় তাহলে মার্কা দেখে ভোট দিবে না। ভালো মানুষ দেখে ভোট দেবে। আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব সৎ মানুষ তৈরি করা। আমি আহ্বান করবো সৎ মানুষ তৈরির লক্ষ্যে কাজ করার জন্য। আমাদের ইসলামী ঐক্যজোটের কাজ মাহে রমজানের পর দ্রুত গতিতে চলবে। আমাদের কাজের ধারাবাহিকতা চলবে।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে জেল জুলুমের শিকার হয়েছে। ইসলামী ঐক্যজোটের প্রকৃত নেতাকর্মীদের ভয় লোভ দেখিয়ে দমিয়ে রাখতে পারেনি। নানা জেল জুলুমের শিকার হয়েও আমরা কাজ করে গেছি। নানা প্রতিবন্ধকতায় এবারের নির্বাচনে ইসলামী ঐক্যজোট ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারেনি। আগামী নির্বাচনে আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবো। আমরা সেই লক্ষ্যেকে সামনে রেখেই কাজ করে যাচ্ছি। আমরা যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করে যাবো।

মহানগর ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক হাফেজ রেজাউল করিমের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি মুফতি জাকির হোসাইন কাসেমী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালাউদ্দিন ভূইয়া সবুজ, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা সাইফুজ্জামান মনির, মুফতি আব্দুল গণি, মাওলানা আসেম আল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ