স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের প্রতিটি সাংগঠনিক জেলার দায়িত্বশীলদের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।
সোমবার (৯ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার অধিবেশন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় এই নির্দেশ প্রদান করা হয়।
আরও উপস্থিত ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সহ-সভাপতি মাওলানা তাহের কাসেমী, মাওলানা শেখ মজিবুর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া,যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ উল্লাহ জামি,যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা বশির আহমদ, মাওলানা জয়নুল আবিদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হোসাইন রাহমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী,প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা রাশেদ ইমাম,মাওলানা জাবের তাজাল্লাহ, মুফতি ইবাদুর রহমান কাসেমী, মাওলানা গোলাম আম্বিয়া কায়েস, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী,মাওলানা রুহুল আমিন নগরী, মুফতি এখলাছুর রহমান রিয়াদ ও রিদওয়ান মাযহারী প্রমুখ।
অধিবেশনে স্থানীয় নির্বাচনে এমন প্রার্থী মনোনয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে যারা সততা, যোগ্যতা, নৈতিকতা এবং জনসেবার মানসিকতায় সমৃদ্ধ। পাশাপাশি যেসব প্রার্থী দলের আদর্শ ও নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে।তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সাংগঠনিক জেলার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও আলোচনা হয়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে পরামর্শ ও মতামতের ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দল আশা করছে, সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ও নেতাকর্মীদেরকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।
আইএইচ/