মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা জালালুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) রাজধানীর পল্টনস্থ বাইতুল ভিউ ভবনের বার্ডস আই রেস্টুরেন্টের এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ অঙ্গীকার।

মাওলানা জালালুদ্দীন বলেন, দেশের ইসলামি ও সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য আজ সময়ের অপরিহার্য দাবি। বিভক্তি বা মতানৈক্য জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। বরং জাতীয় স্বার্থে এবং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব বলেন, যে চেতনা ও প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দল, যুব সংগঠন এবং সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজই জাতির ভবিষ্যৎ ও পরিবর্তনের প্রধান শক্তি। তাই দেশের কল্যাণে, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হারুন অর-রশিদ, বিপ্লবী ওয়ার্কস পার্টির আহ্বায়ক বাবর চৌধুরী, জাতীয় যুব পরিষদের সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন, বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশা, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমাদ, ইসলামী যুব সমাজের মহাসচিব আব্দুল্লাহ আল মাসউদ খান এবং ইসলামী যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

এ সময় কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লাবিব, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন ইমাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহসহ মজলিসে আমেলা সদস্য মাওলানা জাকারিয়া আল ফারুক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ