মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলামী যুব আন্দোলনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

৮ মার্চ -২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর মর্যাদা রক্ষায় কিছু আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। সংগঠনটির আহ্বানের মধ্যে রয়েছে-

নারী নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণ বন্ধে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষা, চাকরিসহ কর্মক্ষেত্রে হিজাব, নেকাব ও ধর্মীয় পোশাক পরিধানের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

নারীর ন্যায্য অধিকার আদায় ও বৈষম্যরোধে পারিবারিক নিপীড়ন, জুলুম-কুসংস্কার ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের আর্থসামাজিক মর্যাদা নিশ্চিত করতে উদ্যোক্তা কর্মশালা, শর্তহীন ঋণ প্রদান ও ভাতা চালু করতে হবে।

নারী শিক্ষা, নারী কর্মসংস্থান ও নারীর দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা এবং নারী বান্ধব নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা।

নারীর সম্মান ও মর্যাদা সুরক্ষা রক্ষায় অশ্লীল বিজ্ঞাপন ও পর্নোগ্রাফি, অবাধ যৌনাচার ও মাদক সেবন রোধে ধর্মীয় নৈতিকতার চর্চা বৃদ্ধি ও ধর্মীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

নারী ও পুরুষের প্রাপ্য অধিকারের ভিত্তিতে সম্পত্তি বন্টনের দীর্ঘসূত্রতা ও বৈষম্যরোধে ইসলামের বন্টন নীতি চালু করা।

চাকরির নামে মানব পাচারের কবল থেকে নারীদের রক্ষায় সকল প্রকার অনিরাপদ অভিবাসন বন্ধ করতে হবে।

সাংবিধানিক প্রতিশ্রুতি পূরণে পতিতাবৃত্তি নির্মূল করে ভুক্তভোগী নারীদের রাষ্ট্রীয় অর্থায়নের সম্মানজনক বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করা।

দুস্থ ও অসহায় নারীদের জন্য ইমার্জেন্সি সেল গঠন করে অনলাইনে আইনি সহায়তা, মেডিসিন সেবা  ও হাসপাতালগুলোতে নারীবান্ধব নিরাপদ পরিবেশ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

সর্বোপরি, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় শরিয়াহভিত্তিক কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ