শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘নারীর প্রতি সহিংসতা রোধে বিদ্যমান আইন সংশোধন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাহিবা বলেছেন, সাম্প্রতিক বাংলাদেশে নারীর প্রতি বিশেষ করে শিশুদের প্রতি যে ধরনের নৃশংসতা হচ্ছে তা কল্পনাও করা যায় না। অপরাধীদের চরিত্র পশুত্বের পর্যায়ে নেমে এসেছে। ঘটনার পরে আলোড়ন তৈরি হয়, গ্রেফতারও হয় কিন্তু আইনের দীর্ঘসূত্রিতা ও জটিলতার কারণে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায় না। ভুক্তভোগী পরিবার আদালতের দরজায় ঘুরতে ঘুরতে নাজেহাল হয়ে বিচারের আশা ছেড়ে দেয়। আর অপরাধীরা বাইরে এসে আবারো অপরাধে যুক্ত হয়। নারীর প্রতি সহিংসতা ও বিচার প্রাপ্তি সম্পর্ক বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করছে যে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা জন্য বিদ্যমান আইনের জটিলতা ও দীর্ঘসূত্রিতাই প্রধান দায়ী; আইন সংশোধন করতে হবে।

রোববার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মিসেস নুরুস সাবিহা বলেন, নারী অধিকার, নারী স্বাধীনতা, নারীর মর্যাদা” ইত্যাদি পরিভাষা নিয়ে সমাজে অপরাজনীতি আছে। সেই রাজনীতি সাধারণত মতাদর্শিক হয়ে থাকে। আমরা মনে করি, বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের আলোকে এই পরিভাষাগুলো নির্ধারিত হওয়া উচিৎ। পশ্চিমের সমাজ বাস্তবতায় নির্মিত পরিভাষা দিয়ে আমাদের সমাজ বাস্তবতাকে পরিমাপ করা যায় না। কারণ পশ্চিমা সমাজের সাথে আমাদের সমাজের মৌলিক পার্থক্য আছে। সেই পার্থক্য বিবেচনায় নিয়ে এবং নারীর নিজের সিদ্ধান্ত নিজেকে নেয়ার অধিকার দিতে বাঙালির নিজস্ব বোধ-বিশ্বাসের আলোকেই এসব পরিভাষা নির্ধারিত হতে হবে। এবং নারীকেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ