শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

‘ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির কোনো বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, দেশে পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রমিকের প্রকৃত মুক্তি আসবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ আত-ত্বরিক মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “ইসলাম শ্রমিকদের সুউচ্চ মর্যাদা দিয়েছে। বর্তমানে ইসলামী শ্রমনীতি না থাকায় মালিক ও শ্রমিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অধিকার নিশ্চিত করতে হলে রাষ্ট্রব্যবস্থায় ইসলামের প্রতিফলন ঘটাতে হবে। তিনি ঈদের আগেই শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের দাবি জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন। ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ, ঢাকা দক্ষিণ সহ-সভাপতি আলী হায়দার, মাওলানা শাসছুল ইসলাম মোল্লাসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলহাজ্ব আব্দুর রহমান নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপট নিয়ে বলেন, “দ্বীন কায়েমের কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের রাজনীতি একটি ইবাদত। ৯২ শতাংশ মুসলমানের দেশে কুফরি মতবাদ মেনে নেওয়া যায় না। বিজয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা পাপাচারের সহযোগিতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি।”

আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেন, ‘শরিয়াহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো অনৈসলামিক আপসকামিতা কাম্য নয়। লক্ষ্য অর্জনে কোনোভাবেই শরিয়াহর নিয়ম লঙ্ঘন করা যাবে না। ইসলামী নীতি ও আদর্শে অটল থাকতে হবে।’ আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ