মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আর্জেন্টিনা দূতাবাসে আমিরে মজলিস, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুক্রবার (৬ মার্চ) ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা প্রজাতন্ত্রের সম্মানিত জনাব রাষ্ট্রদূত মি. মারসেলো সি. চেসা (Mr. Marcelo C. Cesa)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন, আর্জেন্টিনা বাংলাদেশের তৈরি পোশাক (RMG) ও ফার্মাসিউটিক্যাল খাতের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সংক্ষিপ্ত আলোচনায় উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন দলের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফরিদ খান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ