মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

 ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে ইরান দূতাবাসে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ এবং সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর শেষে তিনি এ মন্তব্য করেন।

শোক প্রকাশ অনুষ্ঠানে মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি। এ সময় মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে ইরান বিদ্যমান পরিস্থিতি সফলভাবে অতিক্রম করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা সচল থাকবে।

শোক প্রকাশকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। ইরান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ