জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ মেজবান রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রেজাউল করিম রাজু। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মনসুর ও সহ-সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা সদরুল আমিন ও মাওলানা আহমদ সগির , যুব জমিয়ত বাংলাদেশ-এর