মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর বিরুদ্ধে হত্যার যেকোনো প্রচেষ্টা বা হুমকি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। একজন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার উপর আক্রমণ কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বরং এটি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক বিরোধ বা আঞ্চলিক সংকটের সমাধান কখনোই সামরিক আগ্রাসন বা হত্যার মাধ্যমে হতে পারে না। এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী অস্থিরতা বৃদ্ধি করে এবং নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

জমিয়তে উলামায়ে ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে সব ধরনের সহিংসতা ও সামরিক উত্তেজনা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে, সংশ্লিষ্ট পক্ষসমূহকে সংলাপ ও কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে,আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ পথ অনুসরণ করতে আহ্বান জানাচ্ছে।

তারা আরো বলেন, টেকসই শান্তির একমাত্র পথ হলো পারস্পরিক সম্মান, সংলাপ এবং ন্যায়ভিত্তিক সমাধান। যুদ্ধ কখনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না; বরং এটি মানবসভ্যতার জন্য গভীর সংকট সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ