মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর, দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে রমজানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিস কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতিহ মুহাম্মাদ সুলাইমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ ও শ্রমিক মজলিসের ঢাকা মহানগর সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দিন। 

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব মজলিসের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অফিস ও প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম পাপন, মজলিসে আমেলার সদস্য রাশেদুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান, জাহিদুল ইসলাম, মাসুদুর রহমান মাছুম এবং বিভিন্ন থানা দায়িত্বশীলগণ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ