মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নরসিংদী মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে একদফা সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো সেই কিশোরীকে এলাকা ছাড়া করেছে, সাহস পেয়ে ধর্ষকচক্র আবারো সেই কিশোরীকে তাঁর বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করেছে। পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক, বর্রবতার সীমা ছাড়িয়ে যাওয়া।

এই ঘটনার বিবরণে আরেকটি বিষয় স্পষ্ট। তা হলো রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধী মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধর্ষণের দুঃসাহস করেছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরেই খড়গহস্ত হওয়া ধর্ষকের দল বেপরোয়া হয়। এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীভৎস উদাহরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। যে রাজনৈতিক চক্র অপরাধীকে প্রশ্রয় দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় বিএনপিকে বলবো, সারাদেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ লোকগুলোকে কমিটি থেকে ছেটে ফেলুন অন্যথায় এর দায় আপনাদেরকেও নিতে হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ