শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’  বিএনপির সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যমিক সচেতনতাটা খুব দরকার নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নরসিংদী মাধবদীতে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা বলে মনে করে জমিয়তে উলামায়ে ইসলাম। এ ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধীরা যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত হতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা যায়।

তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলার এবং নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে এ ধরনের অপরাধ নির্মূল করার আহ্বান জানান।

আল্লাহ তাআলা যেন নিহত শিশুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। তারা এই দোয়া করেন।

তারা  সরকার ও প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে,দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি করতে,ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ