শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ১৮ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল আগামী ১৮ রমজান, (৮ মার্চ'২৬) রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে  অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রমশ বেড়েই চলছে। রাজধানীবাসী রমজান মাসে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ে হিমশিম খাচ্ছে। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষের জন্য  নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা এখন বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জরুরি সভায় উপস্থিত ছিলেন নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, নগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, নগর উত্তর সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ