শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না: আমির হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন যে অবস্থায় পাচ্ছি, আগামী ১১ মাসও আপনাদের এমন চেহারা, সুরত এবং কর্ম আমরা দেখতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই এই পরিবেশ যেন বাকি ১১ মাসও বজায় থাকে।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং বা মেকানিজম যাই হোক না কেন, শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে আমরা চাই সাংবাদিকরা স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় রাখবেন; ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না।

তিনি আরো  বলেন, আপনাদের (সাংবাদিক) এই কাজকে আমরা ছোটখাটো হিসেবে দেখি না; বিশেষ করে আমি একে মহান পেশা মনে করি। আপনারা যে মহান পেশায় নিয়োজিত থেকে তথ্যগুলো জাতির সামনে তুলে ধরেন, সেই কাজটা যে ইবাদত— তা আমরা অনেকেই মনে করি না।

এ সময় গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ