মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমার কোনো পাতিনেতা থাকবে না : মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইলিয়াস মশহুদ ||

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, আমার কোনো পাতিনেতা থাকবে না।

'আমি এমপি সাহেবের লোক', এ রকম পরিচয় দিয়ে কেউ কোনো সুবিধা নিতে পারবে না, এ সুযোগ আমি দেব না।

পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, এ জন্য আমি চাই আপনারা স্বচ্ছভাবে আইনশৃঙ্খলা প্রয়োগের চেষ্টা করুন।

একজন মানুষ দোষী, তাকে আপনি গ্রেপ্তার করুন, আমরা সহযোগিতা করবে। আর একজন ভালো মানুষ, তাকে আপনি হয়রানি করবেন, এটা আমি মেনে নেব না।

তিনি বলেন, এই দেশ গণতান্ত্রিক দেশ। একজন ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারে, রাজনৈতিক দল করা কোনো অপরাধ নয়। এ জন্য রাজনৈতিক দল করলেই আপনি হয়রানি করবেন এটা কিন্তু আমি মেনে নেব না। এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্সে অবস্থান নেব।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি কোনো অফিসে দালাল দেখতে চাই না, জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।

নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় জনগণের ভোগান্তি লাঘব ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ