শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণে নতুন সভাপতি মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব  আহমাদ আবদুল কাইউম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আইএবি মিলনায়তনে মজলিসে শুরার অধিবেশনে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি নব মনোনীত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউল আশরাফ, এডভোকেট মনির হোসেন, আবদুল আহাদ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ