বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘খতীবে আযম রহ. ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের অবিসংবাদিত নেতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. ছিলেন ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। তিনি ছিলেন একাধারে তুখোড় পার্লামেন্টারিয়ান, দার্শনিক আলেমেদীন, প্রাজ্ঞ ইসলামী রাজনীতিবিদ, তাত্ত্বিক লেখক, যুগশ্রেষ্ঠ বিতার্কিক ও বিপ্লবী সমাজ সংস্কারক। বৃটিশবিরোধী আন্দোলন, স্বতন্ত্র মুসলিম আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রাম এবং ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচনে তাঁর ভূমিকা ছিল আলোকিত অধ্যায়। স্বৈরাচার আইয়ুব ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর জুলুম-অত্যাচারের বিরুদ্ধেও তিনি ছিলেন দৃপ্ত কণ্ঠস্বর। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে ইসলামী রাজনীতির পুনর্জাগরণ ও ইসলামী শক্তির ঐক্যে তাঁর