বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে তিন সহোদরের সংশ্লিষ্টতা সামনে আসায় বিস্ময় প্রকাশ করেছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) মামলার তিন আসামির সাত দিনের রিমান্ড শুনানিকালে এ বিস্ময় প্রকাশ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

আসামিদের এজলাসে হাজির করা হলে বিচারক সরাসরি প্রশ্ন করেন, ‘তিন ভাই মিলে হত্যা করলেন কেন?’—এ সময় আদালত কক্ষে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

শুনানিকালে আসামি মো. রিয়াজ দাবি করেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না; তিনি কাজে ব্যস্ত ছিলেন। বিচারক অপর এক ভাই রহিমের অবস্থান জানতে চাইলে রিয়াজ বলেন, ‘বলতে পারি না।’

রিয়াজ ও মো. আব্দুল কাদির দুজনেই কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘এই ঘটনার আমরা কিছুই জানি না, স্যার।’

তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন ভ