বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামায়াত কি ক্ষমতায় যেতে চায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান

জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ইসলামপন্থীরা কখনো বিশ্বাস করেনি। তারা আওয়ামী লীগ, বিএনপির সাথে জোট করতে পেরেছে, কিন্তু ইসলামপন্থীদের সাথে পারেনি কখনো। কারণ বাংলাদেশের ইসলামপন্থীরা মনে করেন, তাদের গোড়ায় গলদ রয়েছে। তারা নির্ভরযোগ্য নয়। তাদের মধ্যে মুনাফেকি চরিত্র রয়েছে।

দেশের হাক্কানি আলেম-ওলামাদের ব্যাপক আপত্তি থাকার পরেও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ রেজাউল করীম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো- জামায়াতকে একটা সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু জামায়াত তা ধারণ করতে পারেনি। দীর্ঘ সময় পরনির্ভর রাজনীতি করে তারা মজ্জাগত ভাবে পরজীবী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। গোড়া থেকেই তারা ইসলামী আন্দোলনের সাথে অতি-রাজনীতি শুরু করে।

ই আন্দোলনের শীর্ষ নেতাসহ সম্ভাবনাময় সব আসনে জামায়াত প্রার্থী দিয়েছে। টালবাহানা করে ই আন্দোলনের প্রার্থিতা বাতিল করার চেষ্টা করেছে, করছে। নানা অজুহাতে একক প্রার্থীর সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। তাদের কথা-কাজে কোনো মিল নেই।

আমার মনে হয়, জামায়াত মূলত ক্ষমতায় যেতে চায় না। সেই মনোবল, ব্যক্তিত্ব তাদের নেই। পরনির্ভর রাজনীতি করে তাদের মেরুদন্ড বেঁকে ধনুক হয়ে গিয়েছে। তারা এখন চেষ্টা করছে- তারেক রহমানের জাতীয় সরকারের তলপিবাহক হতে।

লেখক: বিশ্লেষক ও অনলাইন অ্যাকটিভিস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ